Logo

চৌগাছায় মুদি দোকানে অগ্নিকাণ্ড, ক্ষতি আড়াই লাখ টাকা

profile picture
জেলা প্রতিনিধি
যশোর
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৫৭
চৌগাছায় মুদি দোকানে অগ্নিকাণ্ড, ক্ষতি আড়াই লাখ টাকা
ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছা উপজেলা-র পাশাপোল ইউনিয়নের বুড়িন্দিয়া গ্রামে একটি মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত দোকানি বুড়িন্দিয়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে আব্দার আলী জানান, গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে তিনি দীর্ঘদিন ধরে একটি মুদি দোকান পরিচালনা করে আসছেন। মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান। গভীর রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান।

তিনি বলেন, স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও ততক্ষণে দোকানে থাকা একটি ফ্রিজসহ সব মালামাল পুড়ে যায়। এতে তার প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, শত্রুতাবশত দুর্বৃত্তরা দোকানে আগুন দিয়েছে। দোকান থেকে কিছু দূরে থাকা একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, দুই ব্যক্তি দোকানে দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

এ বিষয়ে চৌগাছা থানা-র অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এসআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD