Logo

বিএনপি নেতার মাথা ন্যাড়া করে দিলেন কৃষক দল নেতা

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:০৬
বিএনপি নেতার মাথা ন্যাড়া করে দিলেন কৃষক দল নেতা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে জেলা বিএনপির সিনিয়র নেতা আব্দুল মান্নান তালুকদারের (৫৫) মাথা ন্যাড়া করে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় ভুক্তভোগী গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে গৌরীপুর থানায় মামলা করেছেন। মামলায় ঘটনাটির মূল হোতা হিসেবে পৌর কৃষক দলের সভাপতি শাহী মুনশী ও তার সহযোগীদের নাম উল্লেখ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সোয়া ২টার দিকে গৌরীপুর পৌরসভার নতুন বাসস্ট্যান্ড রেলক্রসিং এলাকায় ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী আব্দুল মান্নান তালুকদার জানিয়েছেন, তিনি সিএনজিচালিত অটোরিকশায় ময়মনসিংহ যাচ্ছিলেন। এ সময় শাহী মুনশী তাকে টেনে নামিয়ে মারধর করেন এবং পাশের একটি সেলুনে নিয়ে গিয়ে মাথার চুল কেটে ন্যাড়া করে দেন।

পুলিশ কর্মকর্তা ও স্থানীয়রা জানান, শাহী মুনশী পথচারীদের সামনে ভুক্তভোগীকে দেখিয়ে উপহাসও করেছেন।

আঘাতপ্রাপ্ত তালুকদার বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছি। বারবার জেল খেটেছি, কিন্তু কখনো এমন নির্যাতনের শিকার হইনি। আমার অপরাধ ছিল যে আমি ঘোড়া প্রতীকের নির্বাচনে ভোট দিয়েছি।

বিজ্ঞাপন

তিনি আশা প্রকাশ করেন, স্থানীয় প্রতিমন্ত্রী ও জনতা আইনের মাধ্যমে এই ঘটনায় ন্যায্য বিচার নিশ্চিত করবেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মামলা নথিভুক্ত করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। তবে পৌর কৃষক দলের সভাপতি শাহী মুনশীর সঙ্গে যোগাযোগের কোনো চেষ্টা সফল হয়নি; তিনি পলাতক রয়েছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD