Logo

গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে ২ জন নিহত

profile picture
জেলা প্রতিনিধি
গাইবান্ধা
২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫০
গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে ২ জন নিহত
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। ঘটনা ঘটেছে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় গেলে স্থানীয়রা তাদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে তারা মোজাহিদপুর গ্রামের একটি পুকুরে পড়ে যায়। এরপর সেহরির সময় এলাকায় ছিনতাইয়ের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে ছুটে আসে। জনতা পুকুর থেকে দুইজনকে তুলে মারধর করে, পরে তাদের মৃত্যু হয়। অপর একজন দলীয় সদস্য অন্ধকারে পালাতে সক্ষম হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD