Logo

আ’লীগের কার্যালয় খুলে ইফতারের খিচুড়ি বিতরণ

profile picture
জেলা প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:১৪
আ’লীগের কার্যালয় খুলে ইফতারের খিচুড়ি বিতরণ
ছবি: সংগৃহীত

রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের দরগাডাঙ্গা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় কার্যালয় খুলে ইফতার বিতরণের আয়োজন করা হয়েছে। প্রথম রোজায় সেখানে খিচুড়ি রান্না করে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে ইফতার কর্মসূচি পালনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

ভিডিওতে এক নেতাকে বলতে শোনা যায়, দীর্ঘদিন বন্ধ থাকার পর কার্যালয়টি পুনরায় খোলা হয়েছে এবং রমজানের প্রথম দিনে সবার উপস্থিতিতে কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি আরও বলেন, “বঙ্গবন্ধুর সৈনিকরা আছে, থাকবে।” একই বক্তব্যে তারেক রহমান-এর উদ্দেশে মন্তব্য করে বলা হয়, প্রয়োজনে ‘বঙ্গবন্ধুর সৈনিকদের’ স্মরণ করার আহ্বান জানানো হয়। বক্তব্যের শেষে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগানও শোনা যায়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নেতাকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীরা প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছেন।

বিজ্ঞাপন

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বিএনপির এক নেতা বলেন, নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে দলটির কার্যালয় খোলার খবর পাওয়া গেছে। সেই ধারাবাহিকতায় তানোরেও কার্যালয় খুলে ইফতারের আয়োজন করা হয়ে থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD