Logo

টেকনাফে পাচারের উদ্দেশ্যে বন্দি নারী শিশুসহ ৫৫ জন উদ্ধার, আটক ৫

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
২০ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:০৮
টেকনাফে পাচারের উদ্দেশ্যে বন্দি নারী শিশুসহ ৫৫ জন উদ্ধার, আটক ৫
ছবি প্রতিনিধি।

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় কোস্টগার্ডের অভিযানে ৫ মানব পাচারকারী আটক হয়েছে। এসময় পাচারের জন্য বন্দি থাকা নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার করেছে।

বিজ্ঞাপন

কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কামান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রিফাত মাহমুদ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকালে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য নিশ্চিত করেরছেন।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তি টেকনাফের বাহারছড়া সমুদ্র এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া, শাহপরী ও স্টেশন টেকনাফ কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অভিযান চলাকালীন আভিযানিক দল একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত প্রদান করলে সংকেত অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বোটটি ধাওয়া করে টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটক বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ৫৫ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়।

তিনি বলেন, উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায় কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল। উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত মানব পাচারকারীদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মানব পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD