Logo

বাঘায় বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় অমর একুশে উদযাপন

profile picture
উপজেলা প্রতিনিধি
বাঘা, রাজশাহী
২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৫৫
বাঘায় বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় অমর একুশে উদযাপন
ছবি প্রতিনিধি।

রাজশাহীর বাঘায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

বিজ্ঞাপন

শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে বাঘা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, মেডিকেল টিম, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ, ফায়ার সার্ভিস, সাংবাদিক সংগঠন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপির নেতৃবৃন্দ বলেন, ‘৫২-এর ভাষা আন্দোলন আমাদের শিখিয়েছে কিভাবে অধিকার আদায় করতে হয়। এর ধারাবাহিকতায় ’২৪-এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা পেয়েছি স্বৈরাচারমুক্ত একটি নতুন বাংলাদেশ। বিগত ১৭ বছর আমরা ভাষা শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন করতে পারিনি; আমাদের অনেক অত্যাচার-নির্যাতনের শিকার হতে হয়েছে।

বিজ্ঞাপন

তারা আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে নতুন স্বপ্নের সূচনা হয়েছে। রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখানো পথ অনুসরণ করে বাঘা-চারঘাটকে উন্নয়নমুখী উপজেলায় পরিণত করবেন। আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD