টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুরে আধিপত্য বিস্তারের বিরোধে শনিবার রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় চার ঘণ্টার মধ্যে শতাধিক হাতবোমা বিস্ফোরণ হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত মাদারীপুর সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলেছে। ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন। কয়েকটি হামবোমা বিস্ফোরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা মুহূর্তে আতঙ্ক তৈরি করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। শনিবারের সংঘর্ষও এই বিরোধের জের ধরে সংঘটিত হয়।
বিজ্ঞাপন
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকার অবস্থা এখনও সতর্কতার মুখে, তাই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”








