Logo

পাকুন্দিয়ায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

profile picture
উপজেলা প্রতিনিধি
পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:০১
পাকুন্দিয়ায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার
ছবি: প্রতিনিধি

পাকুন্দিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টা ১০ মিনিটের দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের ড্রেনেরঘাট-নরপতি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পাকুন্দিয়া থানা-র উপ-পরিদর্শক (এসআই) সেলিম হোসেন (রকি) ও এসআই রাকিবুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

গ্রেফতাররা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার দক্ষিণপাড়া কালিকাপ্রসাদ এলাকার আলকাছ মিয়ার ছেলে মো. হালিম (৩০) এবং একই উপজেলার কুমিরমারা এলাকার কাশেমের ছেলে মো. নাইম (৩০)।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে ড্রেনেরঘাট থেকে মঠখোলা নরপতি সড়কের আঃ সাহিদ বাড়ির পূর্ব পাশের রাস্তা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন উপজেলায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোবারক হোসেন বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এলাকায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD