Logo

সড়ক দুর্ঘটনায় আহত মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৫৪
সড়ক দুর্ঘটনায় আহত মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন
ছবি: সংগৃহীত

কুমিল্লা থেকে মিরসরাই ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-এর ফেনী জেলার মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সংসদ সদস্যের গাড়িচালক মনির হোসেন জানান, একটি মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে ধাক্কা লাগে। এতে এমপি আহত হন।

বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী বলেন, দুর্ঘটনার পর দ্রুত তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দিয়ে পরে চট্টগ্রাম শহরে পাঠানো হয়েছে।

বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, বিকেল ৩টা ৪০ মিনিটে তাকে হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা তাৎক্ষণিক সেবা দেন। তার মুখ, মাথা ও কোমরে আঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি জানান।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD