Logo

শার্শায় পল্লী চিকিৎসক আল-আমীন হত্যাকান্ডের প্রধান আসামী আটক

profile picture
উপজেলা প্রতিনিধি
শার্শা, যশোর
২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৩৬
শার্শায় পল্লী চিকিৎসক আল-আমীন হত্যাকান্ডের প্রধান আসামী আটক
ছবি: প্রতিনিধি

যশোরের শার্শায় পল্লী চিকিৎসক আল-আমীন (৩৮) হত্যা মামলার প্রধান আসামি চাকরিচ্যুত পুলিশ সদস্য গাজী মশিউর রহমানসহ এক সহযোগীকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন।

এর আগে বুধবার রাতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর সহায়তায় রাজধানী ঢাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মশিউর রহমান লোহাগড়া উপজেলার ধলাইতলা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত ১৯ ফেব্রুয়ারি উপজেলার গাতীপাড়া কুলপালা গ্রামের পল্লী চিকিৎসক আল-আমীন রাত ৯টার দিকে তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পরে নিহতের ছোট ভাই থানায় এসে অভিযোগ করেন, আল-আমীনের দ্বিতীয় স্ত্রীর প্রথম স্বামী চাকরিচ্যুত পুলিশ সদস্য মশিউর রহমান এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন—এ মর্মে একটি এজাহার দায়ের করা হয়।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের সহায়তায় ঢাকা থেকে প্রধান আসামিকে এক সহযোগীসহ আটক করা হয়। আটক আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন শার্শা থানার ওসি মারুফ হোসেন।

জেবি/এসআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD