Logo

যশোরে ভেজাল দস্তা সার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

profile picture
জেলা প্রতিনিধি
যশোর
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:৪৩
যশোরে ভেজাল দস্তা সার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ছবি: সংগৃহীত

যশোরের নরেন্দ্রপুর গ্রামে একটি ভেজাল দস্তা সার তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

অভিযানের খবর পেয়ে কারখানার মালিক খন্দকার ইকরামুজ্জামান পালিয়ে যান। এ সময় উপজেলা কৃষি অফিসার ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কারখানায় দীর্ঘদিন ধরে ভেজাল দস্তা সার উৎপাদন করে বাজারজাত করা হচ্ছিল। অভিযানে কারখানা থেকে একটি ডাইজেস্টার মেশিন, একটি মোটর, একটি সিলিং মেশিন, একটি বেলচা, ‘গ্রোয়িং’ লেখা খালি প্যাকেট এক বস্তা, ক্যালসিয়াম কার্বনেট (চুন) চার বস্তা, আনুমানিক ১০০ কেজি খোলা কাঁচামাল এবং তিন বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রী উপজেলা কৃষি অফিসারের জিম্মায় রাখা হয়েছে। অভিযুক্ত ইকরামুজ্জামানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

জেবি/এসআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD