Logo

চৌগাছা পৌর শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

profile picture
বিশেষ প্রতিবেদক
যশোর
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:৫৬
চৌগাছা পৌর শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন
ছবি: প্রতিনিধি

যশোরের চৌগাছা পৌর শহরকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) চৌগাছা সরকারি মডেল হাসপাতাল প্রাঙ্গণ ও হাসপাতাল এলাকার সড়কে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।

বিজ্ঞাপন

চৌগাছা উপজেলা পরিষদ ও চৌগাছা পৌরসভা-র উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় জুলাই শহীদ জাবির আল-আলামিন স্মৃতি সংসদ এ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচির উদ্বোধন করেন যশোর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “চৌগাছা পৌর শহরের সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে জুলাই শহীদ জাবির আল-আলামিন স্মৃতি সংসদ যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। একটি আধুনিক ও সুস্থ শহর গড়ে তুলতে শুধু কোনো একটি সংগঠন নয়, বরং সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরিচ্ছন্ন পরিবেশ মানুষের মন-মানসিকতা ও স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। তাই চৌগাছাকে একটি দৃষ্টিনন্দন, স্বাস্থ্যসম্মত ও পরিকল্পিত শহরে রূপান্তর করতে এ কার্যক্রম চলমান রাখতে হবে।”

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারি কামাল আহমেদ বিশ্বাস, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারি ডা. জিল্লুর রহমান, জামায়াত নেতা আহসান হাবিব, মাওলানা আজাদ হুসাইন, মনিনুর রহমান ও আবুল খায়েরসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

সহ-সভাপতি কামাল আহমেদ বিশ্বাস জানান, মাসব্যাপী এ কর্মসূচির আওতায় পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা, হাসপাতাল এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে পর্যায়ক্রমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণামূলক কার্যক্রমও চালানো হবে।

চৌগাছাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং পৌর শহরকে পরিষ্কার রাখতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জেবি/এসআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD