Logo

বাঘারপাড়ায় শিশুকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি

profile picture
জেলা প্রতিনিধি
যশোর
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:১৫
বাঘারপাড়ায় শিশুকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি
ছবি: সংগৃহীত

যশোরের বাঘারপাড়া উপজেলার খলশী গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে। বর্তমানে শিশুটি যশোর জেনারেল হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত সিহাব (১৮) একই এলাকার বাসিন্দা এবং শিশুটির আপন ফুফাতো ভাই।

শিশুটির মা জানান, মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে তার মেয়ে বাড়ির উঠানে খেলছিল। এ সময় অভিযুক্ত তাকে মিষ্টি খাওয়ানোর কথা বলে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে যায়। সেখানে শিশুটির মুখে টেপ পেঁচিয়ে ও হাত-পা বেঁধে নির্যাতন করা হয় বলে অভিযোগ। শিশুটির গোঙানির শব্দ শুনে এক প্রতিবেশী নারী এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার দুপুর ১টা ১৫ মিনিটে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুটির মা অভিযোগ করেন, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য চাপ দেওয়া হচ্ছে। তবে তিনি ন্যায়বিচারের দাবিতে মামলা করবেন বলে জানিয়েছেন। আমার মেয়ের মত আর যেন কেউ নির্যাতনের শিকার না হয় সেজন্য আমি মামলা করবো।

বিজ্ঞাপন

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বজলুর রশিদ টুলু জানিয়েছেন, শিশুটির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে।

বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান জানান, এখনো কোন অভিযোগ পাইনি। তারপরও ওই এলাকায় পুলিশ পাঠাচ্ছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি/এসআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD