Logo

হাতিয়ায় সংসদ সদস্য হান্নান মাসউদের ওপর হামলা

profile picture
উপজেলা প্রতিনিধি
হাতিয়া, নোয়াখালী
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:১৪
হাতিয়ায় সংসদ সদস্য হান্নান মাসউদের ওপর হামলা
ছবি: সংগৃহীত

নির্বাচন সংক্রান্ত সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে নোয়াখালীর সংসদ সদস্য হান্নান মাসউদ হামলার মুখে পড়েছেন। এই ঘটনায় তার সমর্থক ও বিরোধীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ চলছে।

বিজ্ঞাপন

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে এমপি হান্নান মাসউদ ঘটনাস্থলের সড়কে অবস্থান নেন। বর্তমানে সড়কের দুই পাশে দুই পক্ষ অবস্থান নিয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, আমি ঘটনাস্থলে আছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

বিজ্ঞাপন

এদিকে, সংঘর্ষের কারণে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এমপি হান্নান মাসউদ বলেন, বেলাল মাঝিকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমি এখান থেকে সরব না। সে ২০১৮ সালেও সাবেক এমপি ফজলুল আজিমের ওপর হামলা করেছিল। এ বিষয়ে অভিযুক্ত বেলাল মাঝির বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, আমি ঘটনাস্থলে আছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD