Logo

লোগাং জোনে বিজিবি’র ঈদ সামগ্রী ও মানবিক সহায়তা বিতরণ

profile picture
উপজেলা প্রতিনিধি
পানছড়ি, খাগড়াছড়ি
৮ মার্চ, ২০২৬, ১৩:০৮
লোগাং জোনে বিজিবি’র ঈদ সামগ্রী ও মানবিক সহায়তা বিতরণ
ছবি: প্রতিনিধি

পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের উদ্যোগে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী, ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৮ মার্চ) সকালে খাগড়াছড়ির পানছড়িতে লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকায় এসব সামগ্রী বিতরণ করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)।

ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, জোন কমান্ডারের বিশেষ পরিকল্পনায় এলাকার ২৮টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া আবাসন সমস্যা নিরসনে একটি দরিদ্র পরিবারকে ৩ বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়।

বিজ্ঞাপন

এছাড়াও স্থানীয় পূর্ব দমদম এবতেদায়ী মাদ্রাসার উন্নয়ন কাজে ৪ বান্ডিল ঢেউটিন ও প্রয়োজনীয় হার্ডওয়্যার সামগ্রী দেওয়া হয়। একই অনুষ্ঠানে মানবিক সহায়তার অংশ হিসেবে একজন প্রতিবন্ধী শিশুর উন্নত চিকিৎসার জন্য তার পরিবারের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন জোন কমান্ডার।

এ সময় লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) বলেন, “সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি সব সময় পাহাড়ের সাধারণ মানুষের পাশে ছিল এবং থাকবে। পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বিজ্ঞাপন

তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন। বিজিবির এমন মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD