Logo

ময়মনসিংহ সদরে উন্নয়ন কাজ পরিদর্শনে ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপী

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
৮ মার্চ, ২০২৬, ১৫:৩৯
ময়মনসিংহ সদরে উন্নয়ন কাজ পরিদর্শনে ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপী
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপী দায়িত্ব গ্রহণের পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলমান উন্নয়নমূলক প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করছেন।

বিজ্ঞাপন

তিনি সরকারি বরাদ্দে বাস্তবায়নাধীন উন্নয়ন কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা তা খতিয়ে দেখছেন। নিয়মিতভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে প্রকল্পগুলোর কাজের অগ্রগতি ও গুণগত মান যাচাই করছেন। কোথাও কোনো অনিয়ম চোখে পড়লে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলেও জানা গেছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে তিনি উপজেলার ১১ নম্বর ঘাগড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় চলমান উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্পে নিয়োজিত শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাজের পরিবেশ ও পারিশ্রমিক সম্পর্কে খোঁজখবর নেন। শ্রমিকরা সরকারের বরাদ্দকৃত অর্থ সময়মতো পাচ্ছেন কিনা তাও জানতে চান তিনি।

বিজ্ঞাপন

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মনিরুল হক ফারুক রেজা, ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শন শেষে ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপী বলেন, ময়মনসিংহ সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে চলমান উন্নয়নমূলক কাজ পর্যায়ক্রমে পরিদর্শন করা হবে। পাশাপাশি জনগণের সঙ্গে সরাসরি কথা বলে তাদের মতামত জানার চেষ্টা করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রতিটি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও জনপ্রতিনিধিদের মাধ্যমে সরকারি বরাদ্দের উন্নয়নমূলক কাজ সঠিকভাবে বাস্তবায়ন নিশ্চিত করা হবে। এ সময় প্রশাসক, চেয়ারম্যান ও মেম্বারদের সাধারণ মানুষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানান তিনি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD