মোল্লাহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বাগেরহাটের মোল্লাহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মশিউর রহমান খান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিউলি আক্তার এবং পরিসংখ্যান কর্মকর্তা মো. হায়দার আলী।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান, ইনসিডিন বাংলাদেশ-এর উপজেলা কো-অর্ডিনেটর মো. মঈন খান, কমিউনিটি অর্গানাইজার সৈয়দ মারুফুল ইসলাম, উপজেলা মহিলা দলের সদস্য সচিব নিলুফা ইয়াসমিন লেলি, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও নারী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা ও ক্ষমতায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।








