Logo

ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

profile picture
উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণপাড়া, কুমিল্লা
৮ মার্চ, ২০২৬, ১৩:২৪
ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
ছবি: প্রতিনিধি

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুখলেছুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী, তথ্যসেবা কর্মকর্তা রিফাত আরা জান্নাত, গ্রাম আদালত কো-অর্ডিনেটর মো. রমজান আলী এবং সাবেক সমাজসেবা কর্মকর্তা কবির আহমেদ।

বিজ্ঞাপন

এছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী সমাজের প্রতিনিধিরা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। একটি সমাজ তখনই সত্যিকার অর্থে উন্নত হতে পারে, যখন সেখানে নারী ও পুরুষ সমানভাবে মর্যাদা, নিরাপত্তা ও সুযোগ-সুবিধা পায়।

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্র—এই তিন স্তরে সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ, সমতাভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। এজন্য প্রত্যেককে নারীদের সম্মান করা, তাদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং তাদের অগ্রযাত্রায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত নারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD