Logo

কলাপাড়ায় দুই নারীসহ দেহ ব্যবসায়ী গ্রেফতার

profile picture
উপজেলা প্রতিনিধি
কলাপাড়া, পটুয়াখালী
৮ মার্চ, ২০২৬, ১৫:৪৪
কলাপাড়ায় দুই নারীসহ দেহ ব্যবসায়ী গ্রেফতার
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় আবাসিক এলাকা থেকে দুই পতিতা ও খদ্দেরসহ এক দেহ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রবিবার (৮ মার্চ) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ৯৯৯ নম্বরে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের সোহাগ হাওলাদারের বসতঘরে অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

এ সময় দেহ ব্যবসায়ী সোহাগ হাওলাদার (৪৫), আবু হানিফ (৪২), তানিয়া (৩৬) ও মাহিনুর (৩৫)কে গ্রেফতার করা হয়। সোহাগ হাওলাদারের বাড়ি কলাপাড়া এলাকায় হলেও গ্রেফতারকৃত অপর তিনজনের বাড়ি বরগুনা ও মির্জাগঞ্জ এলাকায়।

স্থানীয়রা জানিয়েছেন, সলিমপুর গ্রামের সোহাগ দীর্ঘদিন ধরে নিজের বসতঘরে দেহব্যবসা চালিয়ে আসছিলেন। এলাকায় তার কর্মকাণ্ডকে কেন্দ্র করে পূর্ব থেকেই অসন্তোষ দেখা দিচ্ছিল।

বিজ্ঞাপন

কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। দুই পতিতা, খদ্দের ও দেহ ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD