Logo

অবৈধ প্রবেশের দায়ে আটক ভারতীয় নারীকে ভারতের হাতে হস্তান্তর

profile picture
উপজেলা প্রতিনিধি
দামুড়হুদা, চুয়াডাঙ্গা
৮ মার্চ, ২০২৬, ১৬:১৪
অবৈধ প্রবেশের দায়ে আটক ভারতীয় নারীকে ভারতের হাতে হস্তান্তর
ছবি: প্রতিনিধি

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটকের ৮ মাস কারাভোগ শেষে ফাল্গুনী রায় (২৯) নামের এক ভারতীয় নাগরিককে অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করেছে দর্শনা জয়নগর ইমিগ্রেশন পুলিশ।

বিজ্ঞাপন

রবিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১০টায় চুয়াডাঙ্গার জয়নগর সীমান্তে উভয় দেশের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তাকে হস্তান্তর করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা সুবেদার মোঃ এনামুল হক এবং বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন গেদে আই.সি. সিং ও অ্যাসিস্ট্যান্ট কমান্ডার রাজেশ কুমার।

বিজ্ঞাপন

ফাল্গুনী রায় ভারতের উত্তর ২৪ পরগুনার বনগাঁ থানার আর শিংড়ী টেংরা কলোনী গ্রামের মৃত বিশ্বনাথ রায়ের মেয়ে।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের উপ-পরিদর্শক (এসআই) তুহিন জানান, ওই নারী যুবক ২০২৫ সালের ৩০ জুন কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) তাকে আটক করে মহেশপুর থানায় হস্তান্তর করে।

বিজ্ঞাপন

এরপর দুটি মামলায় তাকে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করতে হয়েছে। ৮ মাস কারাভোগ শেষে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে নিরাপদভাবে ভারতের অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেবি/আরএক্স/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD