ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (৮ মার্চ) বিকেলে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে ইফতারের আগে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
আরও পড়ুন: ঝিকরগাছায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
বিজ্ঞাপন
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন র্যাব-১৪-এর অধিনায়ক মো. নয়মুল হাসান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম মাহাবুবুল আলম মাহাবুব, মহানগর জামায়াতে ইসলামীর আমির মো. কামরুল আহসান এমরুল, অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ময়মনসিংহের উন্নয়নে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন এবং এ অঞ্চলের উন্নয়নে তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ। নগরীর যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসন ইতোমধ্যে কাজ শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ঐতিহ্যবাহী ময়মনসিংহ প্রেসক্লাবের ভবনটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুদানে নির্মিত হয়েছিল। কিন্তু দীর্ঘদিন সেই অবদানের কোনো স্বীকৃতি ছিল না। সম্প্রতি কৃতজ্ঞতাস্বরূপ তার নামফলক প্রেসক্লাবের দেয়ালে স্থাপন করা হয়েছে। এজন্য তিনি ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, আগামী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ সফরে এলে তাকে প্রেসক্লাবে নিয়ে আসার সর্বাত্মক চেষ্টা করা হবে।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে অতিথি ও সাংবাদিকরা অংশ নেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রেসক্লাবের সহসভাপতি নয়াব আলী, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও অমিত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ মো. মূসাসহ নগরীর বিভিন্ন পর্যায়ের ব্যক্তি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।








