আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ব্রাহ্মণবাড়িয়ার সদর, আখাউড়া ও বিজয়নগর উপজেলার কয়েকটি এলাকায় আজ সোমবার (৯ মার্চ) প্রায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়ে রবিবার (৮ মার্চ) রাত ৯টার দিকে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া পল্লি বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিস।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জহির আব্বাস খান জানান, আখাউড়া-১ উপকেন্দ্রের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজের জন্য এই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হবে। কাজটি সম্পন্ন করার জন্য উপকেন্দ্রের ৪, ৫ ও ৬ নম্বর ফিডারের আওতাভুক্ত বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।
এতে জেলার সদর উপজেলার শ্যামনগর, বরিশল, চান্দি ও কোড্ডা এলাকায় নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর, করুয়াতলী, আমোদাবাদ, আনোয়ারপুর, চানপুর ও কল্যাণপুর এলাকাও এই বিদ্যুৎ বিভ্রাটের আওতায় পড়বে।
বিজ্ঞাপন
এ ছাড়া মোগড়া ইউনিয়নের ভবানীপুর, ধরখার ইউনিয়নের বনগজ এবং দক্ষিণ ইউনিয়নের হীরাপুর এলাকাতেও নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। আখাউড়া পৌরসভার অন্তর্ভুক্ত গোবিন্দটেক, রূপনগর, টানপাড়া ও দূর্গাপুর এলাকাও এই তালিকায় রয়েছে।
অন্যদিকে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল, কাশিনগর, নলগড়িয়া, দৌলতবাড়ি, চাওরা, উথারিয়াপাড়া, মেরাশানি, নোয়াবাদি, রামধননগর, শ্রীপুর এবং খিরাতলা এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। তবে নির্ধারিত কাজ শেষ হলে সময়ের আগেই বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা হতে পারে।
বিজ্ঞাপন
রমজান মাসে গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি গ্রাহকদের সহযোগিতা কামনা করা হয়েছে এবং প্রয়োজনীয় কাজ দ্রুত শেষ করার আশ্বাসও দেওয়া হয়েছে।








