Logo

ব্রিজ ধসে নদীতে পড়ল শতাধিক মানুষ, নিহত তিন শিশু

profile picture
উপজেলা প্রতিনিধি
দেওয়ানগঞ্জ, জামালপুর
২১ মার্চ, ২০২৬, ১৯:০৬
ব্রিজ ধসে নদীতে পড়ল শতাধিক মানুষ, নিহত তিন শিশু
ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে একটি পুরনো ড্রাম ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় শতাধিক মানুষ ব্রহ্মপুত্র নদে পড়ে গেছেন। শনিবার (২১ মার্চ) বিকেলে ঘটে এই দুঃখজনক দুর্ঘটনা। ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে এবং আরও দুই শিশু নিখোঁজ রয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছর ঈদ উপলক্ষে ওই ব্রিজ ও আশপাশে প্রচুর মানুষ সমাগম করেন। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ব্রিজটিতে আজ অতিরিক্ত ভিড় ও চাপের কারণে হঠাৎ ধস ঘটে। ব্রিজে থাকা শতাধিক মানুষ পানিতে পড়ে যান। অনেকেই সাঁতার কেটে নিরাপদ স্থানে পৌঁছতে সক্ষম হলেও কিছু শিশু পানির স্রোতে ভেসে যায়।

দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান জানান, উদ্ধার কাজ এখনও অব্যাহত আছে এবং নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা সত্ত্বেও যথাযথ মেরামত হয়নি। দুর্ঘটনার ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক এবং শোকের ছায়া নেমে এসেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD