Logo

ঈদের ছুটিতে সুন্দরবনে পর্যটকদের ঢল

profile picture
জেলা প্রতিনিধি
বাগেরহাট
২৪ মার্চ, ২০২৬, ১৬:০৬
ঈদের ছুটিতে সুন্দরবনে পর্যটকদের ঢল
ছবি প্রতিনিধি।

যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে ঈদের ছুটিতে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ভিড় জমিয়েছেন হাজার হাজার পর্যটক। বনের সবুজ প্রকৃতি আর বন্যপ্রাণীর সান্নিধ্য পেতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের এই ঢল সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বনবিভাগকে।

বিজ্ঞাপন

বনবিভাগ জানায়, ঈদের ছুটির শুরু থেকেই সুন্দরবনের করমজল, হাড়বাড়ীয়, হিরণ পয়েন্ট, নীলকমল, কটকা, কচিখালী ও দুবলা চরে পর্যটকদের পদচারণা বেড়েছে। বিশেষ করে মোংলা থেকে সবচেয়ে কাছের পর্যটন কেন্দ্র করমজলে পর্যটকদের উপস্থিতি সবচেয়ে বেশি। এখানে অবস্থিত দেশের একমাত্র কুমির ও কচ্ছপ প্রজনন কেন্দ্র, সুদীর্ঘ ফুট ট্রেইল এবং ওয়াচ টাওয়ার দর্শনার্থীদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে।

বনের গহিনে বানর ও হরিণের অবাধ বিচরণ দেখে মুগ্ধ হচ্ছেন সব বয়সি মানুষ। দীর্ঘ এক মাস রমজানের নীরবতার পর পর্যটন কেন্দ্রগুলো এখন উৎসবমুখর।

বিজ্ঞাপন

মাগুরা থেকে আসা আসলাম শেখ বলেন, বইতে পড়েছি সুন্দরবন বিশ্বের সপ্তাশ্চর্য। তাই প্রথম পরিবারসহ দেখতে আসছি, সব কিছু ঘুরে দেখলাম, খুব ভালো লেগেছে।

পুরানো ঢাকা থেকে আসা মোহাম্মদ আলী বলেন, আত্নীয় স্বজন নিয়ে সুন্দরবন ভ্রমণ এসেছি। প্রথমে গাড়িতে ভ্রমণ পরে নদীতে নৌযানে করে সুন্দরবন ভ্রমণ করলাম সবাই মিলে আনন্দ উপভোগ করেছি।

বিজ্ঞাপন

করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, ঈদের ছুটিতে সুন্দরবনে পর্যটকদের ভিড় বেড়েছে। রমজানে লোকজন কম ছিল, কিন্তু ঈদের পর লোক বাড়েছে। আগতদের নিরাপত্তা নিশ্চিতে আমরা নিজেদেরকে নিয়োজিত রেখেছি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD