Logo

পানছড়িতে গণহত্যা দিবস পালিত, আলোচনা সভা অনুষ্ঠিত

profile picture
উপজেলা প্রতিনিধি
পানছড়ি, খাগড়াছড়ি
২৫ মার্চ, ২০২৬, ১৪:১৮
পানছড়িতে গণহত্যা দিবস পালিত, আলোচনা সভা অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি

যথাযথ ভাবগাম্ভীর্য ও বিনম্র শ্রদ্ধায় পানছড়ি উপজেলা-এ পালিত হয়েছে ২৫ মার্চ ‘গণহত্যা দিবস-২০২৬’। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন।

সভায় বক্তারা ২৫ মার্চের গণহত্যা-এর ভয়াবহতা তুলে ধরে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, ২৫ মার্চের এই গণহত্যা শুধু বাংলাদেশের ইতিহাসেই নয়, বিশ্ব ইতিহাসেও একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে বিবেচিত।

বিজ্ঞাপন

স্মৃতিচারণ পর্বে বক্তারা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং শহীদদের আত্মত্যাগের মহিমা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে ইউএনও ফারহানা নাসরিন বলেন, “বাঙালি জাতির মুক্তির আন্দোলন দমিয়ে দিতে পাকিস্তানি বাহিনী যে নারকীয় তাণ্ডব চালিয়েছিল, তা বিশ্ব ইতিহাসে বিরল। সেই শোককে শক্তিতে রূপান্তর করে আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।”

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD