Logo

মৌলভীবাজারে গণহত্যা দিবস পালিত

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২৫ মার্চ, ২০২৬, ১৪:২৫
মৌলভীবাজারে গণহত্যা দিবস পালিত
ছবি: প্রতিনিধি

আজ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা-এ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তিনি বলেন, “আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সকল শহীদদের, যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। তাঁদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা ও শক্তি। তাঁদের আদর্শ ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।”

সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফকরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক বকশি ইকবাল আহমদ এবং দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিবসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বিজ্ঞাপন

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে শহরের শাহ মোস্তফা সড়কের পাশে অবস্থিত গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD