Logo

বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ

profile picture
উপজেলা প্রতিনিধি
বাউফল, পটুয়াখালী
২৫ মার্চ, ২০২৬, ১৪:৫৬
বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলার সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ একটি সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে দুঃখ প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

বুধবার (২৫ মার্চ) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান।

পোস্টে তিনি উল্লেখ করেন, সম্প্রতি একটি ঘরোয়া সভায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূল নিয়ে বক্তব্য দিতে গিয়ে বাউফলের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সহিদুল আলম তালুকদারকে নিয়ে অনাকাঙ্ক্ষিত কিছু শব্দ ব্যবহার হয়ে যায়, যা ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত।

বিজ্ঞাপন

এ ঘটনায় তিনি ও তার শুভানুধ্যায়ী-সমর্থকরা মর্মাহত হয়েছেন বলে স্বীকার করে এমপি ড. মাসুদ সংশ্লিষ্ট সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বাউফলের সম্মান ও মর্যাদা রক্ষায় পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এই ঐক্য অটুট থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

এছাড়া সামাজিক ও রাজনৈতিক ঐক্য নষ্ট করতে পারে—এমন বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ অনুরোধ জানান তিনি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD