Logo

বাস উল্টে নদীতে : ১১ জন জীবিত উদ্ধার, স্বজনদের আহাজারি

profile picture
জেলা প্রতিনিধি
রাজবাড়ী
২৫ মার্চ, ২০২৬, ২০:০৬
বাস উল্টে নদীতে : ১১ জন জীবিত উদ্ধার, স্বজনদের আহাজারি
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জন যাত্রী জীবিত উদ্ধার হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩ নম্বর ফেরিঘাটের পন্টুনে ফেরিতে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয় সূত্র, নৌ পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন। ফেরিতে ওঠার মুহূর্তে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। পরে ১১ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

বিজ্ঞাপন

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কাজ চলছে। তবে এখনো অনেকের সন্ধান না মেলায় ঘাট এলাকায় স্বজনদের কান্নায় ভারী পরিবেশ সৃষ্টি হয়েছে।

উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছালেও জটিল পরিস্থিতির কারণে উদ্ধার কাজে প্রাথমিকভাবে দেরি হয়। এ সময় ঘাট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। জেলা পুলিশ, সেনাবাহিনী, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা একসঙ্গে কাজ করছে। ঘটনাস্থলে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত রয়েছেন।

বিজ্ঞাপন

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নিয়েছে।

জেলা প্রশাসক সুলতানা আক্তার জানিয়েছেন, উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD