Logo

বরিশাল-২ আসনে ফ্যামিলি কার্ড চালু হয়নি, দালালদের বিরুদ্ধে কঠোর অবস্থান সান্টুর

profile picture
উপজেলা প্রতিনিধি
উজিরপুর, বরিশাল
২৬ মার্চ, ২০২৬, ১৫:০৩
বরিশাল-২ আসনে ফ্যামিলি কার্ড চালু হয়নি, দালালদের বিরুদ্ধে কঠোর অবস্থান সান্টুর
ফাইল ছবি।

বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনে এখনো “ফ্যামিলি কার্ড” কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।

বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যামিলি কার্ডের জন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মাধ্যমে আলাদাভাবে ডাটাবেজ তৈরি বা তালিকা সংগ্রহের সুযোগ নেই। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সরকারের নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাই নির্ধারিত প্রক্রিয়া মেনে তথ্য সংগ্রহ করবেন। তবে এখনো এ কার্যক্রম মাঠপর্যায়ে শুরু হয়নি।

এতে উল্লেখ করা হয়, এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে সচেতন থাকার এবং গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যদি কোন ব্যক্তি কিংবা দালাল চক্র প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ বিনির্মাণের দ্বিতীয় মহাপরিকল্পনা "নারীদের স্বাবলম্বী" করার ফ্যামিলি কার্ড (পিলার) নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে কিংবা অনৈতিক কোন লেনদেন অভিযোগ উঠে তাহলে তার বিরুদ্ধে আইনানূক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অভিযোগ উঠেছে, কিছু অসাধু ব্যক্তি ও দালাল চক্র ফ্যামিলি কার্ডের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD