Logo

রাঙামাটিতে পোশাকশ্রমিকবাহী বাস উল্টে আহত ১৫, চালক পলাতক

profile picture
জেলা প্রতিনিধি
রাঙ্গামাটি
২৬ মার্চ, ২০২৬, ১৪:৪৭
রাঙামাটিতে পোশাকশ্রমিকবাহী বাস উল্টে আহত ১৫, চালক পলাতক
ছবি: সংগৃহীত

রাঙামাটির নানিয়ারচর থেকে চট্টগ্রাম যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালেই সদর উপজেলার সাপছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই বাসটির চালক পালিয়ে গেছেন।

বিজ্ঞাপন

স্থানীয়দের তথ্য ও যাত্রীদের বরাতে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে প্রায় ৫০ জন পোশাক শ্রমিক রিজার্ভ বাসে চট্টগ্রামের কারখানায় ফেরার পথে ছিলেন। সাপছড়ি এলাকার ঢালু পাহাড়ি সড়ক অতিক্রম করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং পাশের পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।

দুর্ঘটনার শিকার যাত্রী জুই চাকমা বলেন, আমরা নানিয়ারচর থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলাম। হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গায়ে আছড়ে পড়ে উল্টে যায়। এতে আমাদের অনেক সহকর্মী আহত হয়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালের সূত্রে জানা যায়, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস উল্টে যাওয়ায় ১০ থেকে ১২ জন গুরুতর আহত হয়েছেন। আমরা তাদের সুচিকিৎসার ব্যবস্থা করছি। বাকি যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প বাসের ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন

রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাস উদ্ধারের প্রক্রিয়া চলছে এবং পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, এর আগে গত রোববার (২২ মার্চ) ঢাকা থেকে বান্দরবানগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে, এতে অন্তত ২০ জন যাত্রী আহত হন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD