Logo

বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল উদ্ধার

profile picture
জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম
২৮ মার্চ, ২০২৬, ১২:৩৬
বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল উদ্ধার
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক বিএনপি নেতার বাড়ির গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে দাঁতভাঙ্গা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দাঁতভাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু জাহানের বাড়িতে অবৈধভাবে পেট্রোল মজুত রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল এবং তেল বিক্রির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী অবৈধভাবে জ্বালানি মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে আবু জাহানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে পেট্রোলের ড্রামগুলো।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, আবু জাহানের ছেলে এরশাদুল হক স্থানীয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। অভিযোগ রয়েছে, তারা দুজন মিলে গোপনে পেট্রোল সংরক্ষণ করে বেশি দামে বিক্রি করতেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান জানান, বসতবাড়ির গোয়ালঘরে ঝুঁকিপূর্ণভাবে পেট্রোল মজুত রাখা হয়েছিল, যা অত্যন্ত বিপজ্জনক। এ কারণে জরিমানা করা হয়েছে এবং জ্বালানি জব্দ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD