Logo

এবার পাটুরিয়ায় চলন্ত ফেরিতে ভয়াবহ আগুন

profile picture
জেলা প্রতিনিধি
মানিকগঞ্জ
২৮ মার্চ, ২০২৬, ২৪:১৬
এবার পাটুরিয়ায় চলন্ত ফেরিতে ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর ‘কেরামত আলী’ নামের একটি ফেরিতে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ফেরিতে থাকা যাত্রী, যানবাহনের চালক ও সহকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাট থেকে লোডিং শেষে ফেরিটি কিছু দূর যাওয়ার পর হঠাৎ আগুন দেখা যায়। আগুনের খবর ছড়িয়ে পড়তেই যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। অনেকে চিৎকার-চেঁচামেচি শুরু করেন এবং নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। পরে ফেরির কর্মীরা দ্রুত উদ্যোগ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

খবর পেয়ে শিবালয় ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, সাইলেন্সার পাইপে জট তৈরি হলে এ ধরনের সামান্য আগুন ও ধোঁয়া দেখা দিতে পারে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD