Logo

নওগাঁয় মাঠ থেকে ৩২৫ রাউন্ড গুলি উদ্ধার

profile picture
জেলা প্রতিনিধি
নওগাঁ
২৯ মার্চ, ২০২৬, ১২:৫৪
নওগাঁয় মাঠ থেকে ৩২৫ রাউন্ড গুলি উদ্ধার
ছবি: প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলায় ফসলের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রবিবার (২৯ মার্চ) সকালে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের একটি মাঠ থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা আনছার চৌধুরী তার জমিতে পটলের জাল বসানোর জন্য প্রায় এক ফুট মাটি খুঁড়তে গিয়ে কিছু অস্বাভাবিক বস্তু দেখতে পান। পরে আরও গভীরভাবে খনন করলে দেখা যায়, সেগুলো পুরোনো বুলেট। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোট ৩২৫টি গুলি উদ্ধার করে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম জানান, সকালে কয়েকজন কৃষক মাঠে কাজ করার সময় কোদাল দিয়ে মাটি খুঁড়তেই গুলি দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে থ্রি-নট-থ্রি রাইফেলের ৩২৫ রাউন্ড গুলি উদ্ধার করে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD