Logo

নড়াইলে তেল না দেওয়ায় ম্যানেজারকে হত্যা, সব পেট্রোল পাম্প বন্ধ

profile picture
জেলা প্রতিনিধি
নড়াইল
২৯ মার্চ, ২০২৬, ১৭:০৬
নড়াইলে তেল না দেওয়ায় ম্যানেজারকে হত্যা, সব পেট্রোল পাম্প বন্ধ
ছবি: সংগৃহীত

নড়াইলে তেল না দেওয়াকে কেন্দ্র করে ফিলিং স্টেশনের ম্যানেজারকে হত্যার ঘটনায় জেলার সব তেল পাম্প একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে এ সিদ্ধান্তের কথা জানান জেলা তেল পাম্প মালিক সমিতির নেতারা।

বিজ্ঞাপন

তারা জানান, নড়াইল-ঢাকা-বেনাপোল মহাসড়কের তুলারামপুর এলাকায় অবস্থিত একটি ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদার (৩৩) নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ হিসেবে জেলার ১০টি পাম্প বন্ধ রাখা হয়েছে।

ঘটনাটি ঘটে শনিবার (২৮ মার্চ) রাত প্রায় ২টার দিকে। অভিযোগ রয়েছে, তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ট্রাকচালক সুজাত মোল্যা পাম্পের পাশে মহাসড়কে ট্রাক তুলে নাহিদকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এ সময় নাহিদের সঙ্গে থাকা জিহাদ মোল্যা (২৭) গুরুতর আহত হন। তার একটি পা ভেঙে গেছে এবং তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত নাহিদ সদর উপজেলার পেড়লী গ্রামের বাসিন্দা। আহত জিহাদ পাশের চামরুল গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। পরে বেনাপোল এলাকা থেকে ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

বিজ্ঞাপন

ফিলিং স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তেল না পাওয়ায় চালকের সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরে রাতের দিকে কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় নাহিদ ও জিহাদকে ট্রাক দিয়ে ধাওয়া করে চাপা দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং পাম্পগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD