Logo

অর্ধসহস্রাধিক শিক্ষার্থীকে কোম্পানীগঞ্জে স্বাস্থ্যসেবা দিল ‘স্বর্ণালী প্রভাত’

profile picture
উপজেলা প্রতিনিধি
কোম্পানীগঞ্জ, নোয়াখালী
২৯ মার্চ, ২০২৬, ১৮:২৯
অর্ধসহস্রাধিক শিক্ষার্থীকে কোম্পানীগঞ্জে স্বাস্থ্যসেবা দিল ‘স্বর্ণালী প্রভাত’
ছবি: প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রায় অর্ধসহস্রাধিক শিক্ষক ও শিক্ষার্থীকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা সেবা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বর্ণালী প্রভাত’। এ সময় নারী শিক্ষার্থীদের জন্য সাইকোলজি ও গাইনোকোলজি সেবাও প্রদান করা হয়।

বিজ্ঞাপন

রবিবার (২৯ মার্চ) উপজেলার চরহাজারী ইউনিয়নের হাজারীহাট হাইস্কুল অ্যান্ড বিএম কলেজে দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়। ইসলাম করীম ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় সেবাপ্রত্যাশীরাও অংশ নেন।

স্বর্ণালী প্রভাতের ফ্রি মেডিকেল ক্যাম্পে ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা, প্রেসার চেকআপ এবং বিএমআই নির্ণয়সহ বিভিন্ন সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়।

বিজ্ঞাপন

এর আগে শনিবার উপজেলার চরহাজারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জিয়াউল হক বিএসসি’র বাড়িতে প্রায় অর্ধসহস্রাধিক রোগীকে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হয়।

হাজারীহাট হাইস্কুল অ্যান্ড বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সাদী ভূঁইয়া বলেন, “শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্য সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বর্ণালী প্রভাতের এই উদ্যোগ আমাদের জন্য অত্যন্ত উপকারী।”

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন ইসলাম করীম ফাউন্ডেশনের প্রতিনিধি ও সমাজসেবক গাজী মোহাম্মদ আলমগীর, মো. আইয়ুব আলী, স্বর্ণালী প্রভাতের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল সাওয়াল ও আবু বকর সিদ্দিকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD