Logo

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে নারীর মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
গৌরনদী, বরিশাল
২৯ মার্চ, ২০২৬, ১৫:৪৩
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে নারীর মৃত্যু
ছবি: সংগৃহীত

ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়েছে একটি যাত্রীবাহী বাস। এতে ৩৫ বছর বয়সী ইতি নামের এক নারী মারা গেছেন। একই ঘটনায় আহত হয়েছেন তার স্বামী ও সন্তানসহ আরও একজন যাত্রী।

বিজ্ঞাপন

রবিবার (২৯ মার্চ) ভোর সোয়া ৫টায় মহাসড়কের গৌরনদী অংশে, বাটাজোর বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইতি বরিশাল মহানগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন তার মেয়ে উপমা চক্রবর্তী (১৬), স্বামী গুরুদাস চক্রবর্তী (৬০) এবং পবিত্র মজুমদার (৫০) নামে একজন অন্যান্য যাত্রী।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বরগুনাগামী গ্রীনভিউ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের বাটাজোর বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের ডান পাশের খাদে পড়ে যায়।

ওসি জানান, এসময় ওই বাসে থাকা যাত্রীদের মধ্যে চারজনকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক ইতিকে মৃত ঘোষণা করে। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর গৌরনদী ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধার করে হেফাজতে নেয়।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD