Logo

ময়মনসিংহে মোবাইল কোর্টের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
১ এপ্রিল, ২০২৬, ১২:১৪
ময়মনসিংহে মোবাইল কোর্টের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ সদর উপজেলায় মোবাইল কোর্টের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে সদর উপজেলার বদরের মোড় ও সেহড়া মুন্সিবাড়ী রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

অভিযানে বদরের মোড়ে একটি মুদির ও কনফেকশনারি দোকানকে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রদর্শন এবং মেয়াদোত্তীর্ণ বেকারি পণ্য বিক্রির দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া সেহড়া ডি বি রোডের “বিউটি সুইট মিট অ্যান্ড বেকারি” নামের প্রতিষ্ঠানকে বেকারি পণ্যের প্যাকেটে মেয়াদ উল্লেখ না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মাহবুব আলম শরীফ এবং নাটাবের প্রতিনিধি রবিউল ইসলামসহ সংশ্লিষ্টরা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD