Logo

রাঙামাটিতে কোটি টাকার আমদানি নিষিদ্ধ পপি বীজ আটক

profile picture
উপজেলা প্রতিনিধি
বরকল, রাঙ্গামাটি
৪ এপ্রিল, ২০২৬, ১২:৩২
রাঙামাটিতে কোটি টাকার আমদানি নিষিদ্ধ পপি বীজ আটক
ছবি: প্রতিনিধি

রাঙামাটির বরকলে ৪৫ বিজিবি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ পপি বীজ (পোস্তদানা) আটক করেছে।

বিজ্ঞাপন

শনিবার (৪ এপ্রিল) বরকল ব্যাটালিয়ন অধিনায়ক বীরপ্রতীক আয়েজ উদ্দিন নেতৃত্বে একটি বিশেষ টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদক্ষেপ নেয়। তারা বীরপ্রতীক গেইটের সামনে থেকে ছোটহরিণা এলাকা হতে রাঙামাটিগামী, কর্ণফুলী নদীর মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা ২টি ইঞ্জিনচালিত নৌকা তল্লাশি করে।

তল্লাশীতে মালিকবিহীন অবস্থায় মোট ৩০০০ কেজি পপি বীজ (৬০ কেজি ওজনের ৫০টি বস্তা) আটক করা হয়। আটককৃত পপি বীজের বাজার মূল্য প্রায় ১,০৫,০০,০০০/- (এক কোটি পাঁচ লক্ষ) টাকা। বর্তমানে চট্টগ্রাম কাস্টমস অফিসের মাধ্যমে এসব পপি বীজ জমা ও ধ্বংসকরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে তিল (গৈইস্যা) ব্যবসার আড়ালে পপি বীজ পাচার করে আসছিল। স্থানীয়রা জানিয়েছেন, সাপ্তাহিক বাজারের দিনে শত শত বস্তা সাদা ও কালো তিল আসে, যার মধ্যে বিশেষ কৌশলে পপি বীজ প্যাকেট করে বাজারে আনা হতো। পরে এগুলোকে গোডাউনে নিয়ে বস্তা পরিবর্তন করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাঙামাটিতে পৌঁছে দেওয়া হতো। পপি বীজকে তিলের সাথে মিলিয়ে দেখার জন্য এতে বিশেষ ধরনের কেমিক্যাল মিশিয়ে গন্ধ পরিবর্তন করা হতো।

বরকল ব্যাটালিয়নের অধিনায়ক জানিয়েছেন, দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষায় এবং সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD