Logo

বগুড়ায় নিরাপত্তা জোরদারে মোতায়েন ৮ প্লাটুন বিজিবি

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
৪ এপ্রিল, ২০২৬, ২০:৩৬
বগুড়ায় নিরাপত্তা জোরদারে মোতায়েন ৮ প্লাটুন বিজিবি
ছবি: সংগৃহীত

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য নির্বাচনী এলাকায় মোতায়েন করা হয়েছে। ২ এপ্রিল থেকে শুরু হওয়া এই মোতায়েন আগামী ১১ এপ্রিল পর্যন্ত চলবে।

বিজ্ঞাপন

সূত্র জানায়, বিজিবি সদস্যরা নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়ে মাঠে টহল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। তাদের কাজ হবে ভোট কেন্দ্র ও প্রধান সড়কসমূহের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ ভোট প্রদানের পরিবেশ বজায় রাখা।

বিজিবি সদস্যরা ইতিমধ্যেই বগুড়া সদর উপজেলার তিনটি বেইজ ক্যাম্পে অবস্থান গ্রহণ করেছেন এবং শুক্রবার (৩ এপ্রিল) থেকে সক্রিয়ভাবে মাঠে দায়িত্ব পালন শুরু করেছেন।

বিজ্ঞাপন

রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ২ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত তারা নির্বাচনী এলাকায় মোতায়েন থাকবেন।

বিজিবির মোতায়েন ছাড়াও নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন। নির্বাচনী এলাকায় বিজিবির উপস্থিতি ভোটগ্রহণের সময় নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, ভোট কেন্দ্র ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা নিয়মিত পেট্রোলিংয়ের পাশাপাশি নজরদারি কার্যক্রম পরিচালনা করছেন। প্রশাসন ও বিজিবি যৌথভাবে শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের জন্য কাজ চালিয়ে যাচ্ছেন, যাতে ভোটাররা নিরবিঘ্নে ভোট দিতে পারেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD