Logo

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
৫ এপ্রিল, ২০২৬, ১৬:৩৩
রাজশাহীতে  হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজশাহী জেলায় গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু ঘটেছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুই শিশু এবং বেসরকারি সিডিএম হাসপাতালে তিন শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, শনিবার দুপুর ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত দুই শিশু মারা গেছে। মৃত শিশুদের বয়স ছয় ও সাত মাস, এবং তারা চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন শিশু রোগীর সংখ্যা ১২৫। এ সময়ে ৩৬ শিশুকে চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে। ফেব্রুয়ারি থেকে এপর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট রোগীর সংখ্যা ৩৯১, যার মধ্যে ৪০ শিশু মারা গেছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, রাজশাহীর বেসরকারি হাসপাতাল সিডিএম-এ শনিবার দিবাগত রাতে দুজন ও রবিবার (৫ এপ্রিল) সকালে এক শিশুর মৃত্যু হয়েছে। সবমিলে এই হাসপাতালে তিন শিশু মারা গেছে।

রাজশাহীর সিডিএম হাসপাতালের জেনারেল ম্যানেজার তারেক আজিজ বলেন, হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। দুজন শিশু চাঁপাইনবাবগঞ্জ ও একজন শিশু নাটোরের।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD