Logo

মেহেরপুরে মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, আহত ৩

profile picture
জেলা প্রতিনিধি
মেহেরপুর
১২ এপ্রিল, ২০২৬, ১৩:০৪
মেহেরপুরে মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, আহত ৩
ছবি: সংগৃহীত

মেহেরপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফ নামের এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (১১ এপ্রিল) রাত ৮টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পুরাতন দরবেশপুর ও চাঁদপুর গ্রামের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার দিক থেকে একটি মোটরসাইকেল মেহেরপুরের দিকে আসছিল। পথিমধ্যে পুরাতন দরবেশপুর ও চাঁদপুরের মাঝামাঝি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চার আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় ঘটনাস্থলেই আরাফ নামের এক কিশোর মারা যান। তিনি সিংহাটি গ্রামের প্রবাসী তৌহিদুল ইসলামের ছেলে। একই ঘটনায় হুসাইন নামের আরেক কিশোর গুরুতর আহত হন এবং তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

এছাড়াও আহত হয়েছেন গহরপুর এলাকার স্বর্ণ ব্যবসায়ী সাজু এবং বারাদি বাজারের ইন্দ্রজিৎ।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত সাজু ও হুসাইনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD