ফেরিতে উঠতে গিয়ে নদীতে ট্রাক উল্টে নিহত ১

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ফেরিতে ওঠার সময় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গিয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের পাটুলী ফেরিঘাটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি ট্রাক ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ সময় ফেরিতে থাকা আপন মিয়া (৩৫) নামের এক ব্যক্তি ট্রাকের চাপায় গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
নিহত আপন মিয়া উপজেলার শাহপুর গ্রামের ইসরাফিল মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারালে ফেরিঘাট এলাকায় আতঙ্ক ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যা দুর্ঘটনাকে আরও ভয়াবহ করে তোলে।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাটুলী ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় একটি ট্রাক উল্টে নদীতে পড়ে যায়। এতে ট্রাকের চাপায় আপন নামের এক যুবক নিহত হন।
বিজ্ঞাপন
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।








