Logo

মহাসড়কে চলন্ত বাসে আগুন, নিহত ১

profile picture
জেলা প্রতিনিধি
মাদারীপুর
১২ এপ্রিল, ২০২৬, ১৮:৫৭
মহাসড়কে চলন্ত বাসে আগুন, নিহত ১
ছবি: সংগৃহীত

মাদারীপুরের ডাসার উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক যাত্রী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বাসটিতে আগুন লাগলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। বাস পুরোপুরি থামার আগেই অনেক যাত্রী দ্রুত নামার চেষ্টা করেন। এ সময় এক যাত্রী লাফ দিতে গিয়ে বাসের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। অল্প সময়ের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে এবং বেশিরভাগ অংশ পুড়ে যায়।

ঘটনার পর মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

বিজ্ঞাপন

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে। ফায়ার সার্ভিসের ডাসার স্টেশন কর্মকর্তা খোকন জমাদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD