Logo

বিকট বিস্ফোরণে উড়ে গেল দরজা-জানালা, দগ্ধ বাবা-ছেলে

profile picture
জেলা প্রতিনিধি
বরিশাল
১৫ এপ্রিল, ২০২৬, ১৪:০৫
বিকট বিস্ফোরণে উড়ে গেল দরজা-জানালা, দগ্ধ বাবা-ছেলে
ছবি: সংগৃহীত

বরিশাল নগরীর একটি আবাসিক এলাকার বহুতল ভবনের নিচতলায় হঠাৎ বিকট বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় ফ্ল্যাটের দরজা-জানালা উড়ে গিয়ে চারদিকে ছিটকে পড়ে। এ ঘটনায় বাবা ও ছেলে গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

বুধবার (১৫ এপ্রিল) সকালে নগরীর দরগাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন মানিক (বাবা) ও তার ছেলে মৃদুল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার একটি ঘরে হিন্দু সম্প্রদায়ের একটি পরিবার বসবাস করতো। সেখানে বাবা, মা ও ছেলে তিন জন থাকতেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে রান্না শেষ করে ডিউটির জন্য ওই নারী অফিসে যান। এসময় তিনি গ্যাসের চুলা বন্ধ করতে ভুলে যান। পরে সকালে উঠে গৃহকর্তা গ্যাসের চুলা বন্ধ করতে গেলে বিকট শব্দে সবকিছু ছিন্নভিন্ন হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, গ্যাস সিলিন্ডার বিস্ফোর‌ণ হয়ে পুরো ঘরের মালামাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এদিকে সেদিকে ছিটিকে পড়ে। এতে ঘরের দরজা জানালাও ভেঙে চুরমার হয়ে গেছে। এমনকি পার্শ্ববর্তী একটি ফ্ল্যাটের দরজা জানালাও ভেঙে ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া অগ্নিদগ্ধ অবস্থায় বাবা ও ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ঘটনাটি জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেছে। কীভাবে বিস্ফোরণ ঘটেছে, তা তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে। তবে বাসার ভেতরের প্রায় সব মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, দগ্ধদের মধ্যে ছেলে মৃদুল তুলনামূলক কম আহত হলেও বাবা মানিকের অবস্থা বেশি গুরুতর। বর্তমানে হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD