Logo

গলাচিপা সরকারি কলেজের দেয়ালে গুপ্ত রাজনীতি চলবে না' লেখা নিয়ে চাঞ্চল্যে

profile picture
উপজেলা প্রতিনিধি
গলাচিপা, পটুয়াখালী
২২ এপ্রিল, ২০২৬, ১৪:০৮
গলাচিপা সরকারি কলেজের দেয়ালে গুপ্ত রাজনীতি চলবে না' লেখা নিয়ে চাঞ্চল্যে
ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাচিপা সরকারি কলেজের দেয়ালে ‘গুপ্ত রাজনীতি ক্যাম্পাসে চলবে না’সহ বিভিন্ন স্লোগান লেখা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, কলেজের দেয়ালে লেখা রয়েছে—‘হাদি ব্যবসা নিপাত যাক, ওসমান হাদি বিচার পাক, গুপ্ত রাজনীতি ক্যাম্পাসে চলবে না।’ বিষয়টি দ্রুতই স্থানীয়দের নজরে আসে এবং আলোচনার জন্ম দেয়।

জানা যায়, কলেজ শাখার ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত আহম্মেদ তার ফেসবুক আইডিতে দেয়াল লিখনের ছবি পোস্ট করেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজ শাখার সহ-সভাপতি জিএম সফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

এ বিষয়ে নিশাত আহম্মেদ বলেন, দেশে সবাই যেন প্রকাশ্যে রাজনীতি করে, সেটিই তারা চান। তার ভাষ্য, “গুপ্তভাবে রাজনীতি না করে সবাইকে নিজেদের পরিচয় প্রকাশ করতে হবে।”

একই সুরে সহ-সভাপতি জিএম সফিকুল ইসলাম বলেন, “ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চলতে পারে না। সাধারণ শিক্ষার্থীদের মাঝে লুকিয়ে থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা গ্রহণযোগ্য নয়।”

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর গলাচিপা উপজেলা সভাপতি কাজী খায়রুল হাসান বলেন, তাদের বিরুদ্ধে ‘গুপ্ত রাজনীতি’ অভিযোগ তোলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, এটি প্রতিপক্ষের অপপ্রচারের অংশ।

বিজ্ঞাপন

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর হয়েছে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দেয়াল লিখনকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত পরিস্থিতি শান্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD