Logo

খুলনা প্রেসক্লাবে হামলা, আটক ২

profile picture
জেলা প্রতিনিধি
খুলনা
২৮ এপ্রিল, ২০২৬, ১৪:১৭
খুলনা প্রেসক্লাবে হামলা, আটক ২
ছবি: সংগৃহীত

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) গভীর রাতে নগরীর নিরালা আবাসিক এলাকার দীঘির পাড় থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটকরা হলেন—দক্ষিণ নিরালা ১০ নম্বর রোডের বাসিন্দা বাবুল গাজী (৫৬) এবং উত্তর হরিণটানা এলাকার মো. সবুজ (৪১)। তারা পেশায় দর্জি এবং আক্তার চেম্বারের একটি টেইলার্সে কর্মরত।

উল্লেখ্য, রবিবার খুলনা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণার সময় দুর্বৃত্তরা সভাপতি প্রার্থী মোস্তফা সরোয়ারের নাম ধরে গালিগালাজ করে। এ সময় ‘সময়ের খবর’-এর সম্পাদক তরিকুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মামলার তদন্ত কর্মকর্তা বিশ্বজিত কুমার বসু জানান, এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটক দুইজন এজাহারে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন। সিসিটিভি ফুটেজে তাদের উপস্থিতি শনাক্ত করা গেছে। ঘটনার পর তারা পলাতক ছিলেন; পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তবে এখনো তারা কোনো তথ্য দেয়নি।

পুলিশ জানায়, ঘটনার দিন তারা ওই পথ দিয়ে বাড়ি ফিরছিল বলে দাবি করলেও সিসিটিভি ফুটেজে তাদের উপস্থিতির সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। আজ তাদের আদালতে পাঠানো হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD