Logo

ফুয়েল কার্ডে বদলে গেল জলঢাকার চিত্র, নেই আর তেলের লাইনে ভোগান্তি

profile picture
উপজেলা প্রতিনিধি
ডিমলা, নীলফামারী
২৮ এপ্রিল, ২০২৬, ১৪:২১
ফুয়েল কার্ডে বদলে গেল জলঢাকার চিত্র, নেই আর তেলের লাইনে ভোগান্তি
ছবি: প্রতিনিধি

নীলফামারীর জলঢাকা উপজেলায় জ্বালানি তেল সংকট ও দীর্ঘ লাইনের ভোগান্তি এখন অতীত। উপজেলা প্রশাসনের উদ্যোগে চালু হওয়া ফুয়েল কার্ড ব্যবস্থার ফলে পাম্পগুলোতে ফিরে এসেছে স্বস্তি ও শৃঙ্খলা।

বিজ্ঞাপন

কয়েকদিন আগেও উপজেলার বিভিন্ন পাম্পে তেল নেওয়ার জন্য দেখা যেত দীর্ঘ লাইন, যানজট ও বিশৃঙ্খল পরিস্থিতি। জ্বালানির জন্য হাহাকার, এমনকি কোথাও কোথাও মারামারির ঘটনাও ঘটত। মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের অতিরিক্ত চাপের কারণে সাধারণ মানুষ ও পাম্প কর্তৃপক্ষ উভয়ই পড়তেন চরম ভোগান্তিতে।

বিশেষ করে শিক্ষক, সাংবাদিক ও সরকারি চাকরিজীবীদের জন্য লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করা ছিল অত্যন্ত কষ্টসাধ্য। প্রয়োজনীয় কাজে বের হয়েও অনেক সময় জ্বালানি না পেয়ে ভোগান্তিতে পড়তে হতো তাদের।

বিজ্ঞাপন

তবে ফুয়েল কার্ড চালুর পর সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। বর্তমানে পাম্পগুলোতে নেই কোনো ভিড় বা দীর্ঘ লাইন। গ্রাহকরা স্বাচ্ছন্দ্যে ও নির্দিষ্ট নিয়মে তাদের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সংগ্রহ করতে পারছেন।

স্থানীয়রা বলছেন, এই উদ্যোগের ফলে শুধু সময়ই সাশ্রয় হচ্ছে না, বরং জনজীবনে ফিরে এসেছে শৃঙ্খলা ও স্বস্তি। উপজেলা প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD