Logo

বজ্রপাতে বাবার মৃত্যু, অলৌকিকভাবে রক্ষা পেল কোলে থাকা সন্তান

profile picture
জেলা প্রতিনিধি
রাজবাড়ী
২৯ এপ্রিল, ২০২৬, ১৩:৩২
বজ্রপাতে বাবার মৃত্যু, অলৌকিকভাবে রক্ষা পেল কোলে থাকা সন্তান
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর সদর উপজেলায় বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মজ্জৎকোল গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত সুমন ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাতে জানা গেছে, সুমন মন্ডল এর আগে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) চাকরি করতেন। কিছুদিন আগে চাকরি ছেড়ে বাড়িতেই অবস্থান করছিলেন। বুধবার সকালে তিনি তার সাড়ে তিন বছরের মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যাচ্ছিলেন।

পথে যাওয়ার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সুমন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার কোলে থাকা শিশু কন্যা ছিটকে পড়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সুমনকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এদিকে বজ্রপাতের প্রভাবে শিশু সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্তক্ষরণ হলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে বলে পরিবার জানিয়েছে।

মিজানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান জানান, সুমনের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

বিজ্ঞাপন

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD