এলজিইডি অফিসে নির্বাহী প্রকৌশলীর চেয়ারে এমপি বসা নিয়ে তোলপাড়

গাজীপুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে নির্বাহী প্রকৌশলীর নির্ধারিত চেয়ারে সংসদ সদস্যের বসাকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী-এর ওই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ভাইরাল হয়ে পড়ে এবং শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।
ঘটনাকে ঘিরে স্থানীয় প্রশাসন ও সরকারি দপ্তরগুলোতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে সরকারি আচরণবিধি ও প্রটোকল লঙ্ঘন হিসেবে দেখছেন।
বিজ্ঞাপন
এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান বলেন, “পাশে চেয়ার ফাঁকা থাকা সত্ত্বেও তিনি আমার নির্ধারিত চেয়ারে বসেন।”
তবে এ বিষয়ে এমপি সালাহউদ্দিন আইয়ুবীর দাবি, “আমি স্বেচ্ছায় বসিনি, ফুল দেওয়ার সময় আমাকে হাত ধরে বসানো হয়েছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে কাপাসিয়ায় একটি সেতুর উন্নয়নকাজের অগ্রগতি পর্যালোচনার জন্য এমপি এলজিইডি কার্যালয়ে যান। সংক্ষিপ্ত সাক্ষাতে তিনি নির্বাহী প্রকৌশলীর চেয়ারে বসেন এবং পরে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। পরবর্তীতে উন্নয়ন সংক্রান্ত আলোচনা অফিসের সোফায় অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
ঘটনার পর এমপির ফেসবুক আইডিতে প্রকাশিত ছবিগুলো দ্রুত ভাইরাল হয়ে পড়ে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।
সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মকর্তার নির্ধারিত চেয়ারে বসা আচরণবিধি লঙ্ঘনের শামিল হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিজ্ঞাপন
নির্বাহী প্রকৌশলী আরও জানান, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এমপি কার্যালয়ে আসেন এবং আলোচনা চলাকালেই ঘটনাটি ঘটে। পরে বিষয়টি স্বাভাবিকভাবেই শেষ হয়।
তবে ঘটনাটি এখন স্থানীয় প্রশাসন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।








