কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত চার মাসে জেলায় মোট ৯ জন শিশুর মৃত্যু হলো। একই সময়ে নতুন করে আরও ৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
বিজ্ঞাপন
সিভিল সার্জন কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, হাসপাতালে চিকিৎসাধীন মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামের রাব্বির ৭ মাস বয়সী সন্তান রোববার গভীর রাতে মারা যায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত রবিবার (৩ মে) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে, যা চলতি সময়ে সর্বোচ্চ।
বিজ্ঞাপন
চলতি বছর হামের প্রাদুর্ভাব বাড়ার পর কুষ্টিয়ায় এ পর্যন্ত ১,০২৪ জন রোগী কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৮৬৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
চিকিৎসকরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করা জরুরি।








